২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় বাস ধর্মঘট প্রত্যাহার

ভোলা বাস মালিক সমিতি বুধবার সন্ধ্যায় তদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 04:16 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ভোলা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা বাস মালিক সমিতি বুধবার সন্ধ্যায় তদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে। দাবি পূরণের ব্যাপারে জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলামের আশ্বাস পেয়ে তারা ধর্মঘট প্রত্যাহার করা হয়। তাদের দাবিগুলো ছিল ভোলার সব রুটে অবৈধ যানবাহন চলাচল বন্ধ রাখা ও বাস ভাংচুরকারীদের বিচার করা। রাত ৯টায় ভোলা বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক এমদাদুল হক সেলিম এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এমদাদুল হক সেলিম সংবাদ সম্মেলনে বলেন, বিকালে বাস মালিকদের সঙ্গে এক সভায় জেলা প্রশাসক তাদের সব দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে ভোলা বাস মালিক সমিতি ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ভোলার সব রুটে নিয়মিত বাস চলাচল করবে। সংবাদ সম্মেলনে মালিক সমিতির সহ-সভাপতি রুহুল আমিন মিয়াসহ নেতারা উপস্থিত ছিলেন। ভোলার চরফ্যাশন বাজারে সোমবার সন্ধ্যায় বাস চাপায় এক মহিলার মৃত্যু হলে এলাকার লোকজন অন্তত ৩০টি বাস ভাংচুর করে। এর প্রতিবাদে ভোলার সব রুটে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের বাস চলাচল বন্ধ রেখেছিল মালিকরা। বুধবারও সারাদিন জেলার আটটি অভ্যন্তরীণ রুটসহ সারাদেশের সঙ্গে কোনো বাস চলাচল করেনি। তাদের দাবির মধ্যে ছিল ভোলার সব রুটে অবৈধ যানবাহন চলাচল বন্ধ রাখা ও বাস ভাংচুরকারীদের বিচার করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১১ ঘ.