২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

নারায়ণগঞ্জে ট্রাক ও সিএনজি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মচারীসহ দুজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 08:37 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

নারায়ণগঞ্জ, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে ট্রাক ও সিএনজি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মচারীসহ দুজন নিহত হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে সোনারগাঁও উপজেলার বস্তল মিরেটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনার কারণে আড়াইহাজার-মদনপুর সড়কে প্রায় এক ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে। নিহতরা হলেন- উপজেলার হাইজাদি ইউনিয়নের সিংহদী গ্রামের আবদুল কাদের (৪৭) ও বলভদী গ্রামের কামাল হোসেন (২৫)। আবদুল কাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারী। সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মেজবাহউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে বস্তল-মিরেটেক এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটো রিকশাটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই কাদের ও কামাল মারা যায়। কাদের ও কামাল আড়াইহাজার থেকে সিএনজি অটোরিকশায় মদনপুর এলাকায় যাচ্ছিলো। পুলিশ অটোরিকশাটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনার পর ওই সড়কে সাময়িকভাবে গাড়ি চলাচল বন্ধ হলেও সকাল ১০টা থেকে যান চলাচল স্বাভাবিক বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪৩০ ঘ.