২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে পুড়েছে ১০টি ঘর

মাদারীপুর রাজৈর উপজেলায় অগ্নিকাণ্ডে ১০টি ঘর পুড়েছে। এতে ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 04:49 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

মাদারীপুর, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর রাজৈর উপজেলায় অগ্নিকাণ্ডে ১০টি ঘর পুড়েছে। এতে ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। বুধবার রাত ১টার দিকে পাইকপাড়ার পর্তারচরে ওই অগ্নিকাণ্ড হয় বলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান মোল্লা জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি ঘরের পাশে রাখা পাটখড়ির আঁটিতে কেউ আগুন ধরিয়ে দেয়। এতে উপেন মণ্ডল, ফটিক মণ্ডল, রমেশ মণ্ডল, মন্টু মণ্ডল, হরিপদ মণ্ডলেরসহ নয় জনের ঘর পুড়ে যায়। আগুন কে লাগিয়েছে, তা জানা যায়নি। এলাকাটি দুর্গম হওয়ায় দমকল বাহিনীও যেতে পারেনি। স্থানীয়রাই তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে ইউপি চেয়ারম্যান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৪৫ ঘ.