ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অপরাধে রাজধানীর কারওয়ান বাজারের ১২টি রেস্তোরাঁকে ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল এ অভিযান চালায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-সচিব মোঃ আব্দুল বাতেন মিঞা অভিযানে নেতৃত্ব দেন।
তিনি সাংবাদিকদের জানান, কারওয়ান বাজারের বিটিএমসি ক্যাণ্টিন, মাছরাঙা রেস্তোরাঁ, নিউ নবান্ন রেস্টুরেণ্ট, আশেকে রাসুল হোটেল, নোয়াখালী হোটেল, বরিশাল হোটেল, সেলিম হোটেল, মামার হোটেল, রফিকের হোটেল, গনি মিয়া হোটেল, সিলেট হোটেল ও মা বাবার দোয়া হোটেলকে জরিমানা করা হয়।
এ অভিযানে বিসিএসআইআর, এফবিসিসিআই, মৎস্য অধিদপ্তর, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর প্রতিনিধি এবং র্যাব ও ডিএমপির দু'টি দল অংশ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/২৩২০ ঘ.
bdnews24