খাগড়াছড়ি, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রতিপক্ষ দু'টি গ্র"পের মধ্যে বন্দুকযুদ্ধে মঙ্গলবার দু'জনের মৃত্যু হয়েছে।
উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম নারাইছড়ির ননা কার্বারী পাড়ায় বিকাল ৪টা থেকে প্রায় দেড়ঘণ্টা এ বন্দুকযুদ্ধ চলে।
বিজিবি'র পানছড়ি লৌগাং কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাকির হোসেন বন্দুকযুদ্ধে দু'জন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এবং ইউপিডিএফ ও জেএসএস (সংস্কার)-এর মধ্যে এ সংঘর্ষ হয় বলে এলাকাবাসী জানিয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এর আগে গত ২১ জানুয়ারি রাঙামাটির জুড়াছড়ি উপজেলায় পার্বত্য শান্তি চুক্তির পক্ষ ও বিপক্ষের পাহাড়িদের মধ্যে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়। একইদিন কাপ্তাই উপজেলায় প্রতিপক্ষের গুলিতে মারা যান আরো একজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৩ ঘ.
bdnews24