২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

ঝালকাঠির রাজাপুর উপজেলার এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে সোমবার দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 06:29 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

বরিশাল, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠির রাজাপুর উপজেলার এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে সোমবার দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- ঝন্টু হোসেন আকন (২৭) ও সিদ্দিকুর রহমান আকন (২৮)। এছাড়া বাবুল আকন (২৬) নামের আরেকজন পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাদের সবার বাড়ি রাজাপুরের কানুদাসকাঠি গ্রামে। এ ঘটনায় ওই মেয়েটির বাবা রাজাপুর থানায় একটি মামলা (নম্বর-৩) করেছেন। মামলার নথি থেকে জানা যায়, রোববার সকালে রাজাপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া মোয়াজ্জেম আহম্মেদ দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ওই ছাত্রীকে বাবুল ও তার দুই সহযোগী ঝন্টু হোসেন আকন ও সিদ্দিকুর রহমান আকন অপহরণ করে পিরোজপুর নিয়ে যায়। সেখানে তাকে নির্যাতন করে। সোমবার সকালে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার চরখালী ফেরিঘাট এলাকায় মেয়েটিকে নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় পুলিশ দুইজনকে আটক করে। এ সময় মেয়েটি পুলিশের কাছে ঘটনা প্রকাশ করে। বিকেলে সবাইকে রাজাপুর থানায় সোর্পদ করা হয়। রাজাপুর থানা ওসি এসএ খালেক বলেন, সোমবার রাতে ছাত্রীটির বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে অভিযোগ দেয়। অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে। ছাত্রীটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৮ ঘ.