২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত ও যুগ্ম-সচিব পদে রদবদল

প্রশাসনের একজন অতিরিক্ত সচিব এবং ১৩ জন যুগ্ম-সচিবের পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 03:47 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের একজন অতিরিক্ত সচিব এবং ১৩ জন যুগ্ম-সচিবের পদে রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের একাধিক আদেশে সোমবার এসব রদবদল করা হয়। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের 'চিফ অব প্রটোকল' পদে প্রেষণে কর্মরত সেনা কর্মকর্তার পদেও পরিবর্তন আনা হয়েছে। প্রধান বীমা নিয়ন্ত্রক পদে প্রেষণে কর্মরত অতিরিক্ত সচিব নিয়াজ উদ্দিন মিয়াকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের 'চিফ অব প্রটোকল' পদে প্রেষণে কর্মরত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবু সায়ীদ খানকে সেনাবাহিনীতে ফেরত পাঠাতে আর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। ওই পদে প্রেষণে নতুন নিয়োগ পান সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুছ সোবহান ছাদেক। যুগ্ম-সচিবদের মধ্যে বস্ত্র পরিদপ্তরের পরিচালক শামীমা সুলতানাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে যুগ্ম-সচিব হিসেবে বদলি করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিব পান্না লাল চৌধুরীকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) যুগ্ম-সচিব পদে পদায়ন করা হয়। ওএসডি হয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পরিচালক খায়রুল আনাম ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য মোরাদ হোসেন। ওএসডি যুগ্ম-সচিব মোহাম্মদ মাহফুজুল হককে সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনঃনির্মাণ ও সংস্কার প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) প্রকল্প পরিচালক, ফারুক জলিল ও মনিন্দ্র নাথ রায়কে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক, মোহাম্মদ ইসাহাককে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক, খলিলুর রহমান মিয়াকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক এবং বিসিকের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ বেতারের পরিচালক শহীদ উল্লাহ খন্দকারকে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের পরিচালক, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শেখ মো. মোবারক হোসেনকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) পরিচালক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কর্মসূচি পরিচালক বাসুদেব আচার্যকে একই বিভাগের 'অপারেশন সাপোর্ট টু দি এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম ফর দি পুওরেস্ট (ইজিপিপি) প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮২০ ঘ.