২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান সংশোধনসংবিধান পুনর্মুদ্রণ না হওয়ায় কমিটির ক্ষোভ

চার মাসেও সংবিধান পুনর্মুদ্রণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 02:33 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার মাসেও সংবিধান পুনর্মুদ্রণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটি। দীর্ঘ চার মাস পর সোমবার কমিটির সভা শেষে কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, সংবিধান পুনর্মুদ্রণ না হওয়ায় কমিটি তা পর্যালোচনা করে সংশোধনের বিষয়ে সুপারিশ করতে পারছে না। আইনমন্ত্রী শফিক আহমেদ উপস্থিত না থাকায় সোমবারের বৈঠক মুলতবি করা হয়। সুরঞ্জিত সেনগুপ্ত জানান, আগামী বুধবার বৈঠক আবার বসবে। তিনি সাংবাদিকদের বলেন, "মন্ত্রণালয়ের এই দেরির (সংবিধান পুনর্মুদ্রনের কাজে) কারণে কমিটির সদস্যরা উদ্বীগ্ন। কমিটি আশা করছে, মন্ত্রণালয় শিগগিরই এ বিষয়ে ইতিবাচক কিছু জানাবে।" গত ১২ অক্টোবর কমিটি সর্বোচ্চ আদালতের নির্দেশনার আলোকে সংবিধান পুনর্মুদ্রণের জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করে। সোমবার মন্ত্রিপরিষদের বৈঠককে 'বেশি গুরুত্ব দিতে গিয়ে' আইনমন্ত্রী সংবিধান সংশোধন কমিটির বৈঠকে আসতে পরেননি উল্লেখ করে কো চেয়ারম্যান জানান, মন্ত্রীর অনুপস্থিতিতে কমিটির ১১ জন সদস্য বিচার বিভাগের জবাবদিহিতা ও সংসদের সার্বভৌমত্বের বিষয়টি নিয়ে আলেচনা করেছেন। "কিন্তু মন্ত্রীকে ছাড়া আমরা তো সিদ্ধান্ত নিতে পারি না," যোগ করেন তিনি। সুপ্রিম কোর্ট গত বছর সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল করে রায় দেওয়ার পর সরকার গত বছর ২১ জুলাই সংবিধান সংশোধনে ১৫ সদস্যের এই বিশেষ কমিটি গঠন করে। প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক আপিল বিভাগের রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রণের জন্য সরকারের প্রতি আহ্বান জানালে আইনমন্ত্রী শফিক আহমেদ ৪ অক্টোবর সাংবাদিকদের বলেন, সংবিধান পুনর্মুদ্রণ হবে। সংবিধান সংশোধন কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত ১২ অক্টোবর সাংবাদিকদের বলেন, "আমরা সুপারিশ করেছি যে সুপ্রিম কোর্টের রায়ের আলোকে সংবিধানের পুনর্মুদ্রণ হওয়া উচিত।" "কমিটি আরো সুপারিশ করেছে, আইন মন্ত্রণালয়ের উচিত ১৯৭২ সালের সংবিধান পুনর্মুদ্রণ করা", বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেকে/২০২৫ ঘ.