ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ ওয়ার্ড কমিশনার চৌধুরি আলমের ভাই খোরশেদ আলম মিন্টুসহ তিনজনকে দুইদিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
সোমবার দুপুরে তাদের ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপরিদর্শক (এসআই) আবু সাইদ পাঁচদিনের হেফাজত চান।
শুনানি শেষে মহানগর হাকিম জুলফিকার হায়াত তাদের জামিন আবেদন নাকচ করে দুইদিন হেফাজতের আদেশ দেন।
রোববার রাতে খিলগাঁওয়ের ২৮৫/সি নম্বরের বাসা থেকে খোরশেদ আলম মিন্টু, মোস্তাফিজুর রহমান এবং জামালউদ্দিনকে বোমাসহ গ্রেপ্তার করে র্যাব-৩ এর সদস্যরা।
র্যাব-৩ এর উপপরিদর্শক (এসআই) আবদুল বাতেন বিস্ফোরক দ্রব্য আইনে খিলগাঁও থানায় ওই রাতেই তাদের বিরুদ্ধে মামলা করেন।
খোরশেদ আলম মিন্টুসহ তিন জনই বিএনপি নেতা। মিন্টু নিখোঁজ ৫৬ নম্বর ওয়ার্ড কমিশনার চৌধুরি আলমের ভাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/পিডি/১৯২০ ঘ.
bdnews24