ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ ও চাঁদপুরে সোমবার সংঘর্ষে একজন নিহত এবং কমপক্ষে ৯৫ জন আহত হয়েছে।
চরের জমি নিয়ে সংঘর্ষে কুড়িগ্রাম সদর উপজেলায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।
সেচ দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে আহত হয়েছে কমপক্ষে ৫০ জন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় কমপক্ষে ২৫ জন এবং চাঁদপুরের কচুয়া উপজেলায় ১০ জন আহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রাম: সকাল ৭টার দিকে সদর উপজেলার জগমোহনের চরে দুপক্ষের সংঘর্ষে মারা গেছেন বাচ্চু মিয়া (৩৮) নামের এক ব্যক্তি।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- দারোগ আলী (৫০), অছদ্দি (৪৫), নয়া মিয়া (৪৪), জশোদ্দিন (৪৫) ও আব্দুল কাদের (৬০)।
কুড়িগ্রাম সদর থানার ওসি তাহারুল ইসলাম সাংবাদিকদের জানান, জগমোহনের চর এলাকার ১০ বিঘা জমি নিয়ে সর্দার পাড়া গ্রামের বাচ্চু মিয়ার সঙ্গে মধ্য কুমরপুর গ্রামের হারাধন মিয়ার (৬০) দীর্ঘদিন বিরোধ চলে আসছে।
এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন আছে।
সোমবার সকালে হারাধন বিরোধপূর্ণ জমিতে সেচ দিয়ে আবাদের প্রস্তুতি নিলে বাচ্চুর লোকজন তাতে বাধা দেয়। এতে সংঘর্ষের সূত্রপাত হয়।
ওসি জানান, সংঘর্ষে নিহতের ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সিরাজগঞ্জ: সোমবার ভোরে শাহজাদপুর উপজেলায় পারকোলা গ্রামে জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দু'গ্র"পের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।
স্থানীয়রা জানায়, সংঘর্ষের সময় চারটি বোমা ফাটানো হয়। ভাংচুর করা হয় ১০টি বাড়ি-ঘর।
পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি তাজা হাতে তৈরি বোমা উদ্ধার করেছে।
শাহজাদপুর থানার ওসি (তদন্ত) আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারকোলা গ্রামের আফান ও বোরহান পক্ষের মধ্যে ফসলি জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো।
নলকূপ মালিকরা সাধারণত চুক্তির ভিত্তিতে কৃষকের জমিতে সেচের পানি সরবরাহ করে থাকে। ফসল উঠার পর মালিক সেই কৃষকের কাছ থেকে সেচের মূল্য হিসেবে টাকা বা ধান নিয়ে থাকেন।
সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ দেশি অস্ত্র ফালা, জুইত্যা, হাঁসুয়া, রামদা, কুড়াল ও লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।
ওসি জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতদের মধ্যে আটজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল এবং অন্যদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজন এসএসসি পরীক্ষার্থী রয়েছে বলে উভয়পক্ষ জানিয়েছে।
গোপালগঞ্জ: কোটালীপাড়ার হিরন গ্রামে পুকুরের বালু বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে দু'পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মুন্সী পরিবারের পুকুরের অংশীদার ইকবাল মুন্সী ও রইস মুন্সীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহত ১১ জনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপে
bdnews24