২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোন্দকার দেলোয়ারের গ্রামের বাড়িতে চুরি

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মানিকগঞ্জের গ্রামের বাড়িতে চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 11:06 AM

Updated : 24 Aug 2022, 02:28 PM

মানিকগঞ্জ, ফেব্রয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মানিকগঞ্জের গ্রামের বাড়িতে চুরি হয়েছে। দেলোয়ারের ভাতিজা নবীনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে ঘিওর উপজেলার পাচুরিয়ায় গ্রামে এই চুরির ঘটনা ঘটে। তিনি বলেন, "চোররা রাতের কোনো এক সময়ে দোতলা ভবনের নিচ তলার একটি ঘরের তালা ভেঙে ভেতরে ঢোকে। তারা ঘরের সিন্ধুক ভেঙে মালামালসহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।" ঘিওর থানার ওসি আজিজুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খোন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের সদস্যরা কেউ গ্রামের বাড়িতে থাকেন না। ফলে কী মালামাল চুরি হয়েছে- প্রাথমিকভাবে তা জানাতে পারেননি কেউ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১৬৫৮ ঘ.