২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্ডিপেন্ডেন্ট ও সময়ের অনুষ্ঠান দেখতে পাচ্ছে দর্শকরা

পরীক্ষামূলক সম্প্রচারাধীন নতুন টেলিভিশন স্টেশন ইন্ডিপেন্ডেন্ট টিভি ও সময় টেলিভিশনের অনুষ্ঠান দেখতে পাচ্ছে দর্শকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 02:43 AM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পরীক্ষামূলক সম্প্রচারাধীন নতুন টেলিভিশন স্টেশন ইন্ডিপেন্ডেন্ট টিভি ও সময় টেলিভিশনের অনুষ্ঠান দেখতে পাচ্ছে দর্শকরা। রোববার মধ্যরাত থেকে দর্শকরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুষ্ঠান দেখতে পাচ্ছে জানিয়ে স্টেশনটির কর্তৃপক্ষ বলেছে, আর কিছুদিনের মধ্যে তারা পূর্ণাঙ্গ বাণিজ্যিক সম্প্রচারে যাবে। চব্বিশ ঘন্টার সংবাদ নির্ভর চ্যানেলটি খবরের পাশাপাশি সমকালীন বিষয় নিয়েও অনুষ্ঠান প্রচার করবে। গত বছরের ২০ অক্টোবর থেকে এর পরীক্ষামূলক সম্প্রচার চলছে। সংবাদ নির্ভর আরেক টেলিভিশন স্টেশন সময় টেলিভিশনের অনুষ্ঠানও দেখতে পাচ্ছে দর্শক। পর্যাপ্ত ফুটেজের কারণে এটির পরীক্ষামূলক সম্প্রচার এতোদিন দর্শকদের সামনে উপস্থিত করা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সময় টেলিভিশন এর পরিচালক ও বার্তা প্রধান তুষার অব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ১০ অক্টোবর থেকে পরীক্ষামূলক সম্প্রচার শুরু করি। এতোদিন সেভাবে ফুটেজ যায়নি বলে আমরা ক্যাবল অপারেটরদের রিকোয়েস্ট করিনি। "কিন্তু শনিবার থেকে আমাদের চ্যানেল দেখানোর জন্য ক্যাবল অপারেটরদের আমরা রিকোয়েস্ট করেছি।" আগামী মাসের যে কোনও দিন তারা আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করবে বলেও জানান তুষার। ২০০৯ সালের অক্টোবরে ১০টি নতুন টিভি চ্যানেলের অনুমোদন দেয় সরকার। তার মধ্যে এ দুটি চ্যানেলও রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/০৮৩২ ঘ.