খাগড়াছড়ি, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় দুর্বৃত্তের হামলায় দুই পরিবারের পাঁচজন আহত হয়েছেন।
রেববার রাতে উপজেলার গর্চাবিল বকরিপাড়া গ্রামে এ হামলায় আহতরা হলেন- মহিবুল মোল্লা (৩৫), তার স্ত্রী বিলকিস (২৫), ইদ্রিস আলী (৪০), তার স্ত্রী সাজেদা বেগম (৩৫) ও ছেলে মো. শামীম (৩)।
তাদের মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মহিবুল ও শামীমের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।
মানিকছড়ি থানার ওসি মো. নাসিম উদ্দিন বলেন, রাত সাড়ে ৯টার দিকে কয়েকটি ফাঁকা গুলি ছুঁড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা। এরপর কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
খবর পেয়ে মানিকছড়ি সেনা জোনের সদস্যরা ঘটনাস্থলে যায়।
হামলাকারীদের কোনো পরিচয় পাওয়া যায়নি। হামলার কারণও বলতে পারেননি পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৪ ঘ.
bdnews24