২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মিলিত সাংস্কৃতিক জোটের একুশের আয়োজন

অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৪ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2011, 05:59 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৪ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। 'ভাল থাক বাংলা ভাষা, ভাল থাক আগামীর আশা'-এ স্লোগান নিয়ে আগামী ৮ ফেব্র"য়ারি থেকে শুরু হচ্ছে দুই পর্বের এ অনুষ্ঠানমালা। মঙ্গলবার বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম পর্বের অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন অধ্যাপক রফিকুল ইসলাম। তা চলবে ১৯ ফেব্র"য়ারি পর্যন্ত। ২০ থেকে ২১ ফেব্র"য়ারি দ্বিতীয় পর্বের অনুষ্ঠান হবে ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জোটের সহ-সভাপতি ও একুশে উদযাপন কমিটির আহ্বায়ক গোলাম কুদ্দুস। তিনি বলেন, "একুশের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদের গৌরবময় অতীতকে স্মরণ, বর্তমানকে বিশ্লেষণ এবং আগামীর পথচলা নির্ধারণ করি।" এ সব অনুষ্ঠানে শতাধিক সংগঠনের প্রায় ২০০ সাংস্কৃতিক কর্মী অংশ নেবেন। তারা সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও নাটক পরিবেশন করবেন। দেশের সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবি জানান সম্মেলনে জোটের নেতারা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জোটের সাধারণ সম্পাদক কাজী আরিফ বলেন, আসন্ন বিশ্বকাপ উপলক্ষে ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিবি) ঢাকা মহানগরীর সৌন্দর্য্য বর্ধনে ইসলামী ব্যাংকের সঙ্গে যে চুক্তি করেছে তা অবিলম্বে বাতিল করতে হবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জোটের সহ-সভাপতি ফকির আলমগীর, আফজাল হোসেন, সদস্য মফিদুল হক প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/২৩৩০ ঘ.