ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকা সোমবারের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে ছয় ধরনের জরুরি সেবামাধ্যম হরতালের আওতামুক্ত থাকবে।
বোরবার বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ মাধ্যম, অ্যাম্বুলেন্স, জরুরি চিকিৎসা সেবা, লাশবাহী যানবাহন, ফায়ার সার্ভিস এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির জরুরি সার্ভিসগুলো হরতালের আওতামুক্ত থাকবে।
জনগণের জরুরি প্রয়োজন ও দুর্ভোগ লাঘবে এসব হরতালের আওতামুক্ত রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
আড়িয়ল বিলে বিমানবন্দর নিয়ে সহিংস ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার, পুঁজিবাজারে অস্থিরতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ কয়েকটি দাবিতে প্রধান বিরোধী দল বিএনপি সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২১৩৩ ঘ.
bdnews24