২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে প্রেষণে থাকা সেনা কর্মকর্তা পদে রদবদল

প্রশাসনে প্রেষণে নিয়োজিত সশস্ত্র বাহিনী বিভাগের কর্মকর্তাদের পদে বেশ কিছু রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2011, 03:00 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনে প্রেষণে নিয়োজিত সশস্ত্র বাহিনী বিভাগের কর্মকর্তাদের পদে বেশ কিছু রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে রোববার এসব রদবদল করা হয়। সেনাবাহিনীর কর্মকর্তা লে. কর্নেল সুলতান আব্দুল হাসিবকে মংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (যান্ত্রিক ও তড়িৎ) পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। ওই পদে কর্মরত সেনা কর্মকর্তা লে. কর্নেল সোহায়েল হোসেন খানকে সেনাবাহিনীতে প্রত্যর্পণের জন্য সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। সেনা কর্মকর্তা মেজর মো. আখতারুজ্জামানকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা কর্মকর্তা (ইঞ্জিনিয়ারিং সেল) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। ওই পদে কর্মরত সেনা কর্মকর্তা মেজর জুনায়েদ আহমেদকে সেনাবাহিনীতে ফেরৎ পাঠনো হয়েছে। সেনা কর্মকর্তা মেজর মুহম্মদ সোয়েল-উস-সামাদকে প্রেষণে নিয়োগ করা হয়েছে জরিপ অধিদপ্তরের সহকারী সার্ভে সুপার পদে। নৌ-বাহিনীর কর্মকর্তা লে. কমান্ডার মীর মোহাম্মদ হুমায়ুন কবীরকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাথরঘাটা ইউনিট-এর ব্যবস্থাপক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। নৌ-বাহিনীর কর্মকর্তা লে. কমান্ডার খোরশেদ আলমকে 'ইন্ট্রোডাকশন অব মেশিন রিডেবল পাসপোর্ট এন্ড মেশিন রিডেবল ভিসা ইন বাংলাদেশ' প্রকল্পের 'মেনটেইন্যান্স ইঞ্জিনিয়ার' পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। ওই প্রকল্পের মেনটেইন্যান্স ইঞ্জিনিয়ার লে. জাহিদুল ইসলামকে নৌ-বাহিনীতে ফেরৎ পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২১০০ ঘ.