২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড'বর্তমান ব্যবস্থার প্রায় অংশ হয়ে গেছে'

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বর্তমান ব্যবস্থার প্রায় একটি অংশ হয়ে গেছে এবং রাতারাতি এর পরিবর্তন সম্ভব নয়। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2011, 02:33 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বর্তমান ব্যবস্থার প্রায় একটি অংশ হয়ে গেছে এবং রাতারাতি এর পরিবর্তন সম্ভব নয়। রোববার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, তিনি বিরোধী নেতা থাকা অবস্থায় তার রাজনৈতিক সচিবের অনুরোধ সত্ত্বেও বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। দীপু মনি রোববার বলেন, "এতে সরকারের যেমন হস্তক্ষেপ নেই তেমনি মদদও নেই। "যেকোনো মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ পাওয়া গেলে সরকার তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।" ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার গঠন কর। ২০০৪ সালে র‌্যাব গঠনের পর বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয়। র‌্যাব'র হিসাব অনুযায়ী ২০০৪ সাল থেকে গতবছর পর্যন্ত র‌্যাব'র 'ক্রসফায়ারে' নিহতের সংখ্যা ছয়শ ২২। বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের কারনে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠগুলোর সমালোচনার মুখে রয়েছে র‌্যাব। গত মাসে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রতিবেদনে বলা হয়, বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে সরকার ব্যর্থ হয়েছে। সেই সঙ্গে রক্ষা করতে পারেনি তাদের নির্বাচনী প্রতিশ্র"তি। পুলিশও র‌্যাবের পথই অনুসরণ করছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতির তথ্য গোপনের ইচ্ছা সরকারের নেই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, "খোলামেলাভাবেই এ নিয়ে আলোচনা হচ্ছে। যুক্তরাজ্য সফরে প্রধানমন্ত্রী তিনজন মানবাধিকার বিশেষজ্ঞের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।" ওই তিন বিশেষজ্ঞ হলেন- হাউজ অব লর্ডসের মানবাধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান লর্ড অ্যাবুরি, এশিয়া অঞ্চলের অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিচালক আব্বাস ফায়েজ ও ক্যাওকাসের মানবাধিকার পরিচালক ব্যার্ড অ্যাডামস। "তারা প্রত্যেকেই বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্র"তি অনুযায়ী এটি বন্ধের আহ্বান জানান," বলেন দীপু মনি। এ ধরনের হত্যাকাণ্ডে সরকারের কোনো পৃষ্ঠপোষকতা নেই বলে প্রধানমন্ত্রী তাদের অবহিত করেছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। দীপু মনি আরো জানান, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পাশাপাশি র‌্যাব, বিডিআর, বিডিআর বিদ্রোহের বিচারসহ অন্যান্য মানবাধিকার ইস্যুতেও প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের কথা হয়েছে। তিনি বলেন, "আমি তাদের নির্দিষ্ট করে অভিযোগ জানানোর জন্য অনুরোধ করেছি, তাহলে আমরা বিষয়টি খতিয়ে দেখতে পারবো।" স