ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগর পুলিশ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মিরপুর স্টেডিয়ামে মহড়া দিয়েছে।
মহানগর পুলিশের সোয়াট ও বোমা নিস্ক্রিয় দলের সদস্যরা রোববার দুপুরে এই মহড়ায় অংশ নেয়।
মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ এই মহড়া দেখতে যান। পরে তিনি সাংবাদিকদের জানান, ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে রাজধানী জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
মিরপুর স্টেডিয়ামে মহড়ার দৃশ্যপট সাজানো হয়। তা ছিলো নিুরূপ-
গ্যালারিতের বোমা পাওয়া গেছে এমন সংবাদ পেয়ে আধুনিক অস্ত্রে সজ্জিত সোয়াট ও বোমা নিস্ক্রিয় দলের সদস্যরা ছুটে আসেন। গ্যালারিতে আগে থেকে দর্শক হিসাবে সাদা পোশাকের কয়েকজন পুলিশ সদস্যকে বসিয়ে রাখা হয়েছিল।
সোয়াট দলের সদস্যরা বোমার জায়গাটি ঘিরে ফেলেন এবং দর্শকদের সেখান থেকে সরিয়ে দেন। সোয়াট দলের এক সদস্য পিস্তল দিয়ে গুলি ছোড়েন এবং এতে দুজন আহত হন। এই দুজনকে সোয়াট সদস্যরা ধরে নিয়ে যায়।
পরে দেখা যায় একটি ছোট কার্টনে বোমা। বোমা প্রতিরোধক পোষাক পরে বোমা নিস্ক্রিয় দলের এক সদস্য বোমার কাছে যান। কিছুক্ষণ পর বোমাটি নিরাপদেই বিস্ফারণ ঘটানো হয়।
এভাবেই প্রায় ৩৫ মিনিট ধরে চলে মহড়া।
পুলিশ কমিশনারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা মহড়া প্রত্যক্ষ করেন।
পরে পুলিশ কমিশনার সাংবাদিকদের বলেন, "বাস্তব ক্ষেত্রে এর চেয়ে বেশী বা কম সময় লাগতে পারে। তবে এই মহড়ার উদ্দেশ্য হল পুলিশের প্রস্তুতি যাচাই করা।"
এ ধরনের মহড়া হোটেল শেরাটনসহ বিভিন্ন জায়গায় দেওয়া হবে বলে জানান তিনি।
সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে আর কিছুদিন পর। দরপত্র জটিলতার কারণে নিরাপত্তা সরঞ্জাম বাংলাদেশে এখানো এসে পৌঁছেনি। এ অবস্থায় কতটুকু নিরাপত্তা দেওয়া সম্ভব।
এর জবাবে তিনি বলেন, "নিরাপত্তার সরঞ্জাম কেনার বিষয়টি পুলিশ সদর দপ্তর দেখে। সরঞ্জাম এসে পৌঁছালেই প্রশিক্ষণ দেওয়া হবে এবং সে অনুযায়ী জনবল প্রস্তুত রাখা হয়েছে। বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে এখনো প্রায় দুই সপ্তাহ বাকী। এর আগেই সরঞ্জাম এসে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।"
অপর এক প্রশ্নের জবাবে বেনজির আহমেদ বলেন, "রাজধানীতে ৯টি হোটেলকে সিকিউরিটি ক্লিয়ার হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই ৯টি হোটেলের নাম উল্লেখ করে ক্রিকেট বোর্ডকে দেওয়া হয়েছে। বিদেশি অতিথিদের এসব হোটেলে ওঠার জন্য ক্রিকেট বোর্ড যেনো তাদের অনুরোধ করে।"
তিনি বলেন, "এরপরও অনেকে রাজধানীর গেস্ট হাউজে বা বন্ধুবান্ধবের বাসায় উঠতে পারেন। তবে পুলিশ সার্বিকভাবে নিরাপত্তা ব্যবস্থা রেখেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/২০০৫ ঘ.
bdnews24