ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফৌজদারি ও দেওয়ানি কার্যবিধি সংশোধন করে বিকল্প বিরোধ নিষ্পত্তি বাধ্যতামূলক করার কাজ চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
রোববার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে এক আলোচনা সভা শেষে ব্রিফিংয়ে আইনমন্ত্রী এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, "ফৌজদারি ও দেওয়ানি কার্যবিধি সংশোধন করে এতেও বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা বাধ্যতামূলক করার কাজ চলছে।"
'অর্থ ঋণ আদালত আইনে বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধানের সফলতা ও প্রয়োগের সুবিধা ও অসুবিধা' শীর্ষক আলোচনা সভায় শফিক আহমেদ আরো বলেন, অর্থঋণ আদালতে বিকল্প বিরোধ নিষ্পত্তি বাধ্যতামূলক করার ফলে সুফল আসা শুরু হয়েছে।
মন্ত্রী জানান, অনিয়ম, দুর্নীতি ও তথ্য সরবরাহকারীদের সুরক্ষা আইন বর্তমানে সংসদীয় কমিটির তত্ত্বাবধানে পর্যালোচনা হচ্ছে।
"চলতি সংসদ অধিবেশনেই এটি পাস হবে বলে আশা করছি", বলেন তিনি।
এ ছাড়া সাক্ষী ও নির্যাতিতদের সুরক্ষায় আইন প্রণয়নের কাজ চলছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, "পরবর্তী অধিবেশনে উত্থাপন করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/পিডি/১৯৫১ ঘ.
bdnews24