২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার মালিকের কারাদণ্ড, জরিমানা

খাদ্যে ভেজাল ও ওজনে কম দেওয়ার অভিযোগে রাজধানীতে একটি মিষ্টির দোকানের মালিক ও ব্যবস্থাপককে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2011, 01:46 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্যে ভেজাল ও ওজনে কম দেওয়ার অভিযোগে রাজধানীতে একটি মিষ্টির দোকানের মালিক ও ব্যবস্থাপককে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমীনের নেতৃত্বে কলাবাগান এলাকার বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারে এ অভিযান চালানো হয়। এ সময় সরকার দলীয় সংসদ সদস্য জাহিদ মালেক উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- দোকানের মালিক অনিক ঘোষ ও ব্যবস্থাপক বাসুদেব ঘোষ। অভিযানে দেখা যায়, বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার প্রতি কেজি দইয়ে ১৫০ গ্রাম কম দেয়। তারা বছরে যে পরিমাণ দই বিক্রি করে সে হিসাব অনুযায়ী ক্রেতাদের ১০ হাজার ৯৫০ কেজি দই মাপে কম দেয়। যার বাজার মূল্য ১৮ লাখ ৬৫ হাজার ৫শ টাকা। ম্যাজিস্ট্রেট আল-আমীন বলেন, "সাধারণত এতোদিন মালিক পক্ষকে জরিমানা করা হতো। কিন্তু অপরাধ গুরুতর হওয়ায় জরিমানা না করে কারাদণ্ড দেওয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/এএল/পিডি/১৯৪৬ ঘ.