২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

কুষ্টিয়া, নওগাঁ, বাগেরহাট ও সিলেটে সড়ক দুর্ঘটনায় রোববার আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চার পুলিশ সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2011, 09:28 AM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া, নওগাঁ, বাগেরহাট ও সিলেটে সড়ক দুর্ঘটনায় রোববার আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চার পুলিশ সদস্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ কুষ্টিয়া: পাবনা-কুষ্টিয়া মহাসড়কে মালবাহী দ'ুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দ'ুজন নিহত হয়েছে। আহত হয়েছে কয়েকজন। রোববার সকাল সোয়া ১১টার দিকে দশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কুষ্টিয়ার ভেড়ামারা থানার ওসি সারোয়ার হোসেন জানিয়েছেন। তিনি বলেন, দুই ট্রাকের সংঘর্ষে বালুভর্তি ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলে জাহিদুল ইসলাম (৪০) এবং অজ্ঞাত পরিচয়ের একজন মারা যায়। আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান। নওগাঁ: মহাদেবপুর উপজেলায় ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ভটভটি চালকসহ তিনজন নিহত হয়েছে। সকাল ৭টার দিকে মহাদেবপুর সড়কের তের মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- নওগাঁ শহরের মাস্টার পাড়া এলাকার চাল ব্যবসায়ী ইফতেখারুল ইসলাম জুয়েল (৫৫), জুয়েলের মেয়ে জামাই শহরের চকদেবপাড়ার মাহফুজ রহমান (৩৫) ও ভটভটি চালক পত