২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিপা ভাইরাস আক্রান্ত আরেক জনের মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধায় নিপা ভাইরাস আক্রান্ত আরো এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ১৭ এ দাঁড়ালো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2011, 08:30 AM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের হাতীবান্ধায় নিপা ভাইরাস আক্রান্ত আরো এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ১৭ এ দাঁড়ালো। নিপা ভাইরাসে সর্বশেষ মৃত্যুর এ খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মুশতাক হোসেন। ১৫ বছরের ওই তরুণ আক্রান্ত ২৪ জনের একজন বলে জানান তিনি। তার মৃত্যু বাড়িতেই হয়। তবে নতুন কোনো রোগী ধরা না পড়ায় হাতীবান্ধায় নিপা ভাইরাস সংক্রমণ আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ডা. মুশতাক। এ নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তিনি। আইইডিসিআর'র একটি বিশেষজ্ঞ দল এখন হাতীবান্ধায় কাজ করছে, ওই দলে এখন নেতৃত্ব দিচ্ছেন মুশতাক। গত সপ্তাহে আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. সুবোধ কুমার কুণ্ডুর নেতৃত্বে দলটি কাজ শুরু করে। তবে সুবোধ কুণ্ডু ফিরে আসার পর সে দায়িত্ব নিয়ে গেছেন মুশতাক হোসেন। মুশতাক রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নতুন কোনো রোগীর সন্ধান পাওয়া না যাওয়ায় ভাইরাস সংক্রমণ আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে আমরা মনে করছি।" আক্রান্ত ২৪ জনের সংস্পর্শে যারা এসেছে, তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে তিনি জানান। গত সপ্তাহে লালমনিরহাটে ভাইরাস জ্বরে কয়েকজনের মৃত্যু হয়। পরীক্ষার পর আইইডিসিআর শুক্রবার নিশ্চিত করে, এটি নিপা ভাইরাসের সংক্রমণ। নিপা ভাইরাসে আক্রান্ত হলে প্রথমে প্রচণ্ড জ্বর, মাথাব্যথা, খিচুনি ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে। এক পর্যায়ে রোগী প্রলাপ বকতে শুরু করে এবং অজ্ঞান হয়ে পড়ে। বাংলাদেশে সর্বপ্রথম নিপা ভাইরাস সংক্রমণের বিষয়টি ধরা পড়ে ২০০১ সালে। ওই সময় থেকে চলতি সংক্রমণের আগ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত ১৭৪ জনের মধ্যে ১২৭ জনেরই মৃত্যু হয়েছে। আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. সুবোধ কুমার কুণ্ডু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিপা ভাইরাস শরীরে প্রবেশের ৮ থেকে ১২ দিন পর রোগের লক্ষণ প্রকাশিত হয়। এ কারণে গত একমাসে যারা খেজুরের রস খেয়েছেন, তাদের সবাইকে পর্যবেক্ষণে রাখতে হবে। যারা রোগীদের সেবা দিয়েছেন এবং মৃতদের সৎকার করেছেন, তাদের দিকেও লক্ষ্য রাখতে হবে। নিপা ভাইরাস ছড়ায় মূলত বাদুড়ের মাধ্যমে। বাংলাদেশে সাধারণত ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এই সময়টাতেই খেজুরের রস সংগ্রহ করা হয়। বাদুড় গাছে বাঁধা হাড়ি থেকে রস খাওয়ার চেষ্টা করে বলে ওই রসের সঙ্গে তাদের লালা মিশে যায়। সেই বাদুড় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকলে এবং সেই রস খেলে মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে এ ভাইরাস। আক্রান্ত মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে এ রোগ। এ রোগে আক্রান্তদের পরিচর্যা করতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। রোগীর ব্যবহৃত কাপড় ও অন্যান্য সামগ্রী ভালোভাবে পরিষ্কার না করে আবার ব্যবহার করা যাবে না। রোগীর পরিচর্যা করার পর হাত ভালোভাবে ধুয়ে জীবাণুমুক্ত করতে হবে। রোগীর কফ ও থুতু যেখানে সেখানে না ফেলে একটি পাত্রে রেখে পরে পুড়িয়ে ফেলতে হবে। রোগীর সঙ্গে একই পাত্র খাওয়া বা একই বিছানায় ঘুমানো যাবে না। রোগীর শুশ্র