২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়েছে ৯টি দোকান

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি বাজারে আগুনে নয়টি দোকান পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2011, 10:09 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি বাজারে আগুনে নয়টি দোকান পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। দমকল বাহিনী জানিয়েছে, আজাদীবাজারে মোহাম্মদ ওসমানের স'মিলে শুক্রবার রাত দেড়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। হাটহাজারী ফায়ার স্টেশনের অফিসার আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স'মিল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আরো আটটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে বাজারের নয়টি দোকানের প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। স'মিলটির পাশাপাশি কয়েকটি কাগজের দোকান, মুদির দোকান, ফলের দোকান, লন্ড্রি ও কসমেটিকসের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে কেউ হতাহত হয়নি জানিয়ে মান্নান বলেন, হাটহাজারী ফায়ার স্টেশনের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে শুক্রবার ভোর পৌনে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/এমআই/১৬০০ ঘ.