চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়ায় একটি সেতুর রেলিং ভেঙে মাইক্রোবাস খালে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে খরণা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- অনিক কান্তি দাশ (৪০), আবদুস সোবহান (৩৮) এবং সোবহানের ছেলে ওয়াহিদুল ইসলাম নির্ঝর (৭)।
মহাসড়ক পুলিশের দোহাজারী ফাঁড়ির উপপরিদর্শক আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাতকানিয়া থেকে চট্টগ্রাম শহরমুখী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খরণা রাস্তার মাথায় সেতুর রেলিং ভেঙে খালে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয় বলে জানান তিনি। পুলিশ দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি উদ্ধার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৫১৯ ঘ.
bdnews24