২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চাটগাঁইয়া বচন ও বুলি'র মোড়ক উন্মোচন

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রচিত ও পত্রিকায় প্রকাশিত কলাম সংকলন 'চাটগাঁইয়া বচন ও বুলি'র মোড়ক উন্মোচন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 04:12 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রচিত ও পত্রিকায় প্রকাশিত কলাম সংকলন 'চাটগাঁইয়া বচন ও বুলি'র মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলণায়তনে প্রয়াত কলাম লেখক মোহাম্মদ ইদ্রিছের লেখা এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন 'দৈনিক আজাদী'র সম্পাদক এম এ মালেক, কলাম লেখক অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান, বাংলাদেশ শিক্ষা-তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর সাবেক পরিচালক অধ্যাপক শফিউল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল হক, গবেষক ও অভিধানকার আহমদ আমিন চৌধুরী প্রমুখ। মোহাম্ম ইদ্রিস দীর্ঘ ১৭ বছর দৈনিক আজাদীতে চট্টগ্রামের সমাজ ও সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে কলাম লিখেছেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লেখকের ছেলে মোহাম্মদ সোহেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/জেকে/২২০৭ ঘ.