ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পনের বছরের পুরনো একটি দুর্নীতি মামলা থেকে খালাস পেয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাবেক উপপরিচালক মুনসুর উদ-দ্দৌলা পাহলোয়ান।
বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আবদুল মজিদ এ রায় দেন।
রায়ে এ মামলার পলাতক আসামি শাহ আলমকেও খালাস দেওয়া হয়।
বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর তৎকালীন সহকারী পরিদর্শক মো. নাসির উদ্দিন ১৯৯৫ সালের ৩১ জানুয়ারি এ মামলা দায়ের করেন।
মামলার নথি থেকে জানা যায়, ১৯৮৮ সালের ২৯ সেপ্টেম্বরে 'ইসলামের দৃষ্টিতে অপরাধ' বইটি মুদ্রণের জন্য প্রভাতী প্রিন্টার্স নামের একটি সি গ্রেডের ছাপাখানাকে কার্যাদেশ দেয় ইসলামিক ফাউন্ডেশেন।
কিন্তু মামলায় অভিযোগ করা হয়, মুনসুর উদ-দ্দৌলা প্রভাতীর মূল মালিক আনোয়ার হোসেনকে কার্যাদেশ না দিয়ে শাহ আলম নামের অপর একজনকে অতিরিক্ত কাগজ সরবরাহ করেন।
মুনসুর উদ-দ্দৌলা ও শাহ আলম ছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক হাফেজ মাইনুল ইসলাম, প্রকাশনা কর্মকর্তা হোসেন মাহমুদকে এ মামলার আসামি করা হয় এ মামলায়।
পরে শেষের দুই জনের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়।
মুনসুর উদ-দ্দৌলার আইনজীবী সৈয়দ আহমেদ গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসল আসামিদের অভিযোগপত্র থেকে বাদ দেওয়ায় রাষ্ট্রপক্ষ মামলাটিতে হেরেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/জেকে/১৯০০ ঘ.
bdnews24