ঢাকা, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জের কাঠালতলী গ্রাম থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুুপুরে গ্রামের একটি পুকুরের কচুরি পানার নিচ থেকে অজ্ঞাত (৩৫) ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে হত্যার পর লাশ গুম করতে পুকুরের কচুরি পানার নিচে লুকিয়ে রাখে। সকালে স্থানীয়রা লাশের কিছু অংশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
লাশটি তিন-চারদিন আগের বলে জানান ওসি।
ওই ব্যক্তিটির পরনে ছিলো ছাই রঙের জ্যাকেট ও চেক হাফশার্ট এবং চেক লুঙ্গি।
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৭২৪ ঘ.
bdnews24