ঢাকা, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পোশাক শ্রমিক মারা গেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বাড্ডার নতুন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত উত্তরা গোপ (১৩) ওই এলাকার আলিশা গার্মেন্টসে কাজ করতেন। তার বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জের দূর্গাপুরে।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) স ম কাইয়ুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
উত্তরার ভাই সবিনয় গোপ সাংবাদিকদের বলেন, সকালে বাসা থেকে উত্তরা তার কর্মস্থলে যাওয়ার জন্য বের হয়। নতুন রাস্তায় রাস্তা পার হওয়ার সময় সুপ্রভাত নামে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে উত্তরা মারাত
bdnews24