২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ কলেজে সংঘর্ষ

সিরাজগঞ্জ সরকারি কলেজে সরকার সমর্থক ছাত্রলীগ এবং বিরোধী দল সমর্থক ছাত্রদলের সংঘর্ষে অর্ধশত আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 07:27 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

সিরাজগঞ্জ, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ সরকারি কলেজে সরকার সমর্থক ছাত্রলীগ এবং বিরোধী দল সমর্থক ছাত্রদলের সংঘর্ষে অর্ধশত আহত হয়েছে। কলেজে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ সংঘাত বাঁধে বলে শিক্ষার্থীরা জানায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিলন খান রঞ্জু এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক নিবিড়ের নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদলের একদল নেতাকর্মী ক্যাম্পাসে ঢুকলে দুই সংগঠনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপরই সংঘর্ষ বেঁধে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সিরাজগঞ্জ প্রতিনিধি দুপুর ১টায় ঘটনাস্থল থেকে জানান, ওই সময়েও সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া চলছিলো। পুলিশ ও র‌্যাব কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৩২৮ ঘ.