সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় প্রতিপক্ষের দেওয়া আগুনে এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সন্ধ্যায় এ আগুনে একটি টিনের ঘরও পুড়ে গেছে।
এছাড়া সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে আরেকটি অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে।
সলঙ্গা উপজেলার খোর্দ্দ শিমলা গ্রামের আমিরুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে বলেন, পুর্ব বিরোধের জেরে সন্ধ্যা ৭টার দিকে আমসারা জোতবাজারে খোর্দ্দ সিমলা গ্রামের সাইদুল ইসলামকে প্রতিপক্ষের লোকজন মারধর করে।
এ সংবাদ পেয়ে সাইদুলের পরিবারের লোকজন বাড়ি থেকে দোকানে গেলে প্রতিপক্ষের লোকজন সাইদুরের বসতঘরে আগুন ধরিয়ে দেয়।
এতে ঘরে থাকা সাইদুলের ৯ মাস বয়সী ছেলে শিহাব পুড়ে মারা যায়।
পরে গ্রামবাসীর চেষ্টায় করে আগুন নিয়ন্ত্রণে আসে।
সলঙ্গা থানার উপ-পরিদর্শক আব্দুল আওয়াল ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে সন্ধ্যা ৭টার দিকে পিপুলবাড়িয়া বাজারে আগুনে ছয়টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
বাগবাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে বলেন, বাজার বণিক সমিতির সভাপতি আবু তালেবের তুলার মিল থেকে আগুনের সূত্রপাত হয়। পাশের দোকানে আগুন ছড়িয়ে পড়লে একটি হোটেলসহ ছয়টি দোকান পুড়ে যায়।
পরে সিরাজগঞ্জ দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৭ ঘ.
bdnews24