২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দিরে চুরি: মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্বেগ

রাজধানীর বিভিন্ন মন্দিরে একের পর এক চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি। এ সব ঘটনা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে মনে করেন কমিটির নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 03:36 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিভিন্ন মন্দিরে একের পর এক চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি। এ সব ঘটনা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে মনে করেন কমিটির নেতারা। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, রাজধানীতে পরপর এসব চুরির ঘটনার জন্য প্রশাসনের দুর্বলতা দায়ী। পূজা কমিটির সভাপতি বীরেশ চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক বাবুল দেবনাথ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সরকারকে প্রশ্নবিদ্ধ করতে এসব সা