চট্টগ্রাম, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ক্রিকেট দলের শুভকামনায় চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে 'উইশ ক্যাম্পেইন'।
জাতীয় ক্রিকেট দলের অফিসিয়াল স্পন্সর বেক্সিমকো গ্র"প সাতটি বিভাগে এ কর্মসূচি শুরু করেছে। এটি চলবে বুধবার পর্যন্ত।
মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাক্ষর ও শুভকামনা বার্তা সংগ্রহ করা হয়।
বেক্সিমকোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশ থেকে সংগৃহীত ক্রিকেট ভক্তদের বার্তা একটি বড় ক্রিকেট ব্যাটে লাগিয়ে জাতীয় দলের অধিনায়কের হাতে তুলে দেওয়া হবে।
আইসিসি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অফিসিয়াল স্পন্সর হিসেবে বেক্সিমকো গ্র"প জাতীয় ক্রিকেট দলের বিভিন্ন প্রচারমূলক কর্মসূচি পরিচালনা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএল/পিডি/২২২৩ ঘ.
bdnews24