২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ কর্মসূচি উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্তর্জাতিক আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ উদযাপন কর্মসূচি শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 04:45 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্তর্জাতিক আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ উদযাপন কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় অপরাজেয় বাংলার পাদদেশে সম্প্রীতি সপ্তাহের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশ্ববিদ্যালয়ের আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংলাপ কেন্দ্রের সভাপতি এবং বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী নুরুল ইসলাম, গুরুদুয়ারা নানকশাহীর পরিচালক পেয়ার সিং, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ড. ফাদার ডি রোজারিও, আবদুল্লাহ আল মাহমুদ, আবু সায়েম, ইভা সাদিয়া সাদ। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে এসে শেষ হয়। সপ্তাহ উদযাপন উপলক্ষে বটতলায় বিশ্বের বিভিন্ন ধর্মের পরিচিতি নিয়ে দেয়ালিকা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/পিডি/২২২১ ঘ.