ফেনী, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেনী শহরের সহদেবপুরে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম- রীণা দে (৩২)। তিনি স্থানীয় ব্যবসায়ী মিঠুন দে'র স্ত্রী।
ফেনীর পুলিশ সুপারিনটেনডেন্ট মো. ইমাম হোসেন জানান, সন্ধ্যা বাসায় একা ছিলেন রীণা। শব্দ পেয়ে দরজা খোলার পর দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে। ওই সময় বিদ্যুৎ ছিলো না।
পুলিশ কর্মকর্তা জানান, খবর পেয়ে তার স্বামী ও প্রতিবেশীরা ছুটে আসেন। পরে রীণাকে ঢাকা নেওয়ার পথে কুমিল্লায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। নিহতের স্বজনরা এলে ঘটনার আরো বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৫ ঘ.
bdnews24