২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদমশুমারির জন্য আরো চার উপসচিব

আদমশুমারির দায়িত্ব পালনের জন্য প্রশাসনের আরো চারজন উপসচিবকে পরিসংখ্যান বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 02:42 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদমশুমারির দায়িত্ব পালনের জন্য প্রশাসনের আরো চারজন উপসচিবকে পরিসংখ্যান বিভাগে ন্যস্ত করা হয়েছে। মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয়ের একাধিক আদেশে এই রদবদল করা হয়। এছাড়া আরো তিন উপসচিবের পদে রদবদল করা হয়েছে। পরিসংখ্যান বিভাগে ন্যস্ত উপসচিবরা হলেন সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মকবুল হোসেন, মোহাম্মদ মাঈনউদ্দিন চৌধুরী, গীতাঞ্জলী চৌধুরী ও নিরঞ্জণ কুমার মণ্ডল। এর আগে ২১ জন উপসচিবকে আদমশুমারি ও গৃহ গণনা ২০১১ সংক্রান্ত দায়িত্ব পালনের জন্য পরিসংখ্যান বিভাগে ন্যস্ত করা হয়। আগামী ১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত আদমশুমারি অনুষ্ঠিত হবে। অন্য উপসচিবদের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন তাহমিদা আহমেদকে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। তার আগের বদলির আদেশটি বাতিল করা হয়। শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) আবদুল কাদেরকে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (বিপিআই) সচিব পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। এছাড়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক (উপসচিব) আজিজার রহমান মোল্লাকে ওএসডি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/২০৪১ ঘ.