টাঙ্গাইল, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের এক ঘণ্টা পরই পাঁচ বছরের শিশু আমিনুর রহমান ইমনকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে লাশ বস্তায় ভরে পুকুরে ফেলে দেয় মো. মিনহাজ (১৮)। এরপর সে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে ইমনের বাবার কাছে।
মিনহাজকে সোমবার দিবাগত রাতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধটিলা বাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
ইমনকে অপহরণের পর হত্যা ও চার লাখ টাকা মুক্তিপণ দাবি করার কথা সে র্যাবের কাছে স্বীকার করেছে।
টাঙ্গাইল র্যাব মঙ্গলবার দুপুরে এক প্রেস বিবৃতিতে জানায়, ঘাটাইল উপজেলার চৈথট্র গ্রামের মো. আব্দুস সামাদের ছোট ছেলে ইমন গত ৮ জানুয়ারি বিকাল ৪টার দিকে বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। এরপর অজ্ঞাত এক ব্যক্তি সালামের মোবাইল টেলিফোনে ফোন দিয়ে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তাকে বিভিন্ন স্থানে ঘোরাতে থাকে।
এদিকে গত ৩০ জানুয়ারি বিকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় ইমনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে এলাকাবাসী।
লাশ উদ্ধার হওয়ার পর সালাম বাদি হয়ে ঘাটাইল থানায় মামলা দায়ের করেন।
র্যাব-১২ এর টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মো. মাহফুজুল হকের নেতৃত্বে র্যাবের একটি দল সালামের মোবাইল টেলিফোনের ফোন তালিকার সূত্র ধরে সোমবার দুপুরে অভিযান শুরু করে। রাতে ধটিলা থেকে মিনহাজকে গ্রেপ্তার করা হয়। সে চৈথট্র গ্রামের বিশা মিয়ার ছেলে।
জিজ্ঞাসাবাদে মিনহাজ র্যাবকে জানায়, এ ঘটনা সে একাই ঘটিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯৩০ ঘ.
bdnews24