২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আটক ২২

পরিবেশ দূষণের দায়ে জরিমানা করা নিয়ে বরিশালে মঙ্গলবার দুপুরে বাস শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।র্ (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 11:24 AM

Updated : 24 Aug 2022, 02:26 PM

বরিশাল, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পরিবেশ দূষণের দায়ে জরিমানা করা নিয়ে বরিশালে মঙ্গলবার দুপুরে বাস শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শতাধিক রাউন্ড ফাঁকা গুলি, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস শেল ছোড়ে। হামলার অভিযোগে ২২ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া লাইসেন্স না থাকায় এবং কালো ধোঁয়ার মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে পাঁচটি বাসের চালককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ করতে না পরে তাদের কারাগারে পাঠানো হয়। সংঘর্ষের কারণে দুপুর ২টা থেকে বরিশালের অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক ও শ্রমিকরা। তবে ঢাকাসহ দূর পাল্লার বাস চলছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে নগরীর কাশীপুর এলাকায় পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান। আদালত ১৫টি যাত্রীবাহী বাসকে জরিমানা করে। এ খবর নগরীর নথুল