হবিগঞ্জ, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার হরিতলার শাহপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুক মিয়া জানিয়েছেন।
নিহত ইলিয়াছ আহমেদ (৬৫) উপজেলার হরিতলা গ্রামের বাসিন্দা।
উপ-পরিদর্শক (এসআই) মাসুক মিয়া জানান, সকালে শাহপুরে সিলেটগামী ট্রাক এবং বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি রাস্তায় ইলিয়াছ আহমেদকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
পুলিশ গাড়ি দুটি আটক করেছে। তবে দুই গাড়ির চালক পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫০৫ ঘ.
bdnews24