২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে দুর্ঘটনায় এএসপিসহ আহত ৩

মুন্সীগঞ্জ জেলা শহরে সড়ক দুর্ঘটনায় এক কর্মকর্তাসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 05:49 AM

Updated : 24 Aug 2022, 02:26 PM

মুন্সীগঞ্জ, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ জেলা শহরে সড়ক দুর্ঘটনায় এক কর্মকর্তাসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোররাতে হরগঙ্গা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি শহীদুল ইসলাম জানিয়েছেন। আহতরা হলেন- সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ ফেরদাউস রানা (৩৩), কনস্টেবল সজিব (৩০) ও পুলিশের গাড়িচালক নজরুল (৩২)। পুলিশ কর্মকর্তা শহীদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ৩টার দিকে পুলিশের গাড়িটির সঙ্গে একটি বৈদ্যুতিক খুঁটির ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা তিন পুলিশ সদস্যই আহত হন।" শ্রীনগরে সোমবারের সংঘর্ষস্থল থেকে ওই পুলিশ সদস্যরা ফিরছিলেন। তাদের মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৪৯ ঘ.