২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, আটক ৫

যশোরের বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে বেআইনিভাবে বাংলাদেশে প্রবেশের সময় পাঁচজনকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2011, 05:03 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

বেনাপোল, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে বেআইনিভাবে বাংলাদেশে প্রবেশের সময় পাঁচজনকে আটক করেছে বিজিবি। শনিবার চরেরমাঠ এলাকা থেকে আটকরা হলেন- মনজু রানী (২৫), অনিতা রানী (১৯), লতা রানী (২২), ববিতা রানী (২৮) ও কুমেন্দ্র নাথ রায় (৩৬)। তাদের সবার বাড়ি খুলনার তেরখাদায়। যশোর ২২ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্প ইনচার্জ জয়নাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন খবর পেয়ে এই অভিযান চালানো হয়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা। ববিতা রানী বলেন, ভালো কাজের প্রলোভনে একটি পাচারকারী চক্র এক বছর আগে তাদের ভারত পাঠায়। কিন্তু দালারা তাদের সঙ্গে প্রতারণা করে সেদেশে ফেলে পালিয়ে যায়। পরে তারা মুম্বাই শহরে কর্মরত বাংলাদেশিদের সহায়তায় দেশে ফেরত আসার জন্য শনিবার পেট্রাপোল সীমান্তে আসেন। সীমান্তে আরেকদল পাচারকারী টাকার বিনিময়ে তাদের সীমান্ত পার করে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২২৪৬ ঘ.