২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় সেনা সদস্য আটক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সেনা সদস্য দুলাল মিয়া হত্যা মামলায় তার এক সহকর্মীকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2011, 12:00 PM

Updated : 24 Aug 2022, 05:30 PM

হবিগঞ্জ, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সেনা সদস্য দুলাল মিয়া হত্যা মামলায় তার এক সহকর্মীকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে ঢাকা সেনানিবাস থেকে সেনা সদস্য আব্দুর রবকে (৩০) শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয় বলে পুলিশ জানিয়েছে। গত ২৬ নভেম্বর শায়েস্তাগঞ্জ থানার প্রায় ৮শ’ গজ পশ্চিমে দুলাল মিয়ার হাত-পা বাঁধা লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের বড় ভাই মহিবুর রহমান বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। শায়েস্তাগঞ্জ থানার ওসি আজিজুর রহমান সরকার জানান, প্রাথমিক তদন্তেদুলাল হত্যাকাণ্ডে সহকর্মী আব্দুর রবের জড়িত থাকার বিষয়টি প্রকাশ পায়। এরপর আব্দুর রবকে হস্তান্তর করার জন্য ঢাকা সেনানিবাসে একটি পত্র পাঠানো হয়। “ওই পত্রের আলোকে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মোকাম্মেল হোসেনের মাধ্যমে শনিবার দুপুর দেড়টায় আব্দুর রবকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়,” বলেন তিনি। দুলাল ঢাকা সেনানিবাসের ২০/বি ইউনিটে কর্মরত ছিলেন। আব্দুর রবও সেখানে কর্মরত। দুলালের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামে। আব্দুর রবের বাড়ি নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কবি চন্দ্রপুর গ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৪৭ ঘ.