২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে প্রকৌশলীর বাসায় ডাকাতি

বরিশাল নগরীতে বৃহস্পতিবার রাতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের এক উপ-সহকারী প্রকৌশলীর বাসায় ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2011, 04:04 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

বরিশাল, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীতে বৃহস্পতিবার রাতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের এক উপ-সহকারী প্রকৌশলীর বাসায় ডাকাতি হয়েছে। নগরীর রূপাতলী হামিদ খান সড়কে মো. ফরিদুজ্জামান ভুইয়ার বাসা থেকে সশস্ত্র মুখোশ পরা ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় তিন লাখ টাকার মুল্যবান মালামাল নিয়ে গেছে। ফরিদুজ্জামান ভুইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রান্নাঘরের জানালার গ্রিল কেটে ডাকাত ঘরে ঢোকে। এরপর তার কাছ থেকে স্টিল আলমারির চাবি নিয়ে নগদ ৫ হাজার টাকা, তিনটি স্বর্ণের চেইন, দুই জোড়া কানের দুল, তিনটি মোবাইল ফোন সেটসহ মুল্যবান মামলামাল নিয়ে যায়। নগরীর কোতোয়ালি মডেল থানার ওসি শাহিদুজ্জামান বলেন, ডাকাতদের ধরতে ও মালামাল উদ্ধারে পুলিশের দল কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.