২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না

পাইপ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে সুনামগঞ্জে শুক্রবার সকাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2011, 11:19 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

সুনামগঞ্জ, ৩০ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটক)- পাইপ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে সুনামগঞ্জে শুক্রবার সকাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড’র সুনামগঞ্জের আবাসিক প্রকৌশলী রুস্তম আলী চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাতকে সুরমা নদীতে পাইপ লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এ ব্যাপারে ইতোমধ্যে মাইকিং করে গ্রাহকদের জানানো হয়েছে। রোববার সকাল ১০টা থেকে গ্যাস সরবরাহ আবার স্বাভাবিক হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭২০ ঘ.