২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ঝুটের গুদামে আগুন

গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের পাঁচটি গুদামে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2011, 03:58 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

গাজীপুর, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের পাঁচটি গুদামে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেওয়ালিয়াবাড়ি এলাকায় এ অগ্নিকা- হয় বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রেজাউল করিম। তিনি বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে দমকলকর্মীরা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে যায়। প্রায় দুইঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকা-ের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। এদিকে ক্ষতিগ্রস্ত গুদামের মালিক চীনা ব্যবসায়ী ডং, বাংলাদেশি মো. হানিফ খান, আমিনুল ইসলাম, আবুল হাসান ও মাহবুবুর রহমানের দাবি, আগুনে তাদের অন্তত এক কোটি টাকার সম্পদহানি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১৪৭ ঘ.