চট্টগ্রাম, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খ্রিস্টীয় নতুন বছর ২০১২ বরণে চট্টগ্রামে কনসার্ট করবে টেলিভিশন চ্যানেল এনটিভি।
২০১১ সালের শেষ দিন ৩১ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে এ কনসার্ট হবে।
সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ‘একেএস স্টিল ধামাকা’ নামে এ কনসার্ট চলবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
এতে জেমস, মমতাজ, হায়দার হোসেন, হৃদয় খানসহ ক্লোজআপ ওয়ান তারকা নিশীথা বড়–য়া, সাব্বির ও রিংকু গান গাইবেন বলে বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।
এনটিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী জানান, নতুন বছর বরণ উপলক্ষে চট্টগ্রামে প্রথমবারের মতো ওপেন এয়ার কনসার্টের আয়োজন করা হয়েছে।
এর আগে প্রতিবছর এ অনুষ্ঠান কক্সবাজার সমুদ্র সৈকতে হতো।
সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের পৃষ্ঠপোষক আবুল খায়ের গ্র“পের কর্মকর্তা মনজুরুল ইসলাম, অনুষ্ঠানের প্রযোজক জুনায়েদ বিন জিয়া উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৭২৪ ঘ.
bdnews24