২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাহিত্যিক রাজিয়া খান মারা গেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাহিত্যিক রাজিয়া খান আমিন বুধবার রাতে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 06:00 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাহিত্যিক রাজিয়া খান আমিন বুধবার রাতে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে মারা গেছেন। উচ্চরক্তচাপ, লিভার সিরোসিস ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগতে থাকা রাজিয়া আেিমর বয়স হয়েছিল ৭৫ বছর। গুলশানের সাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, “প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগতে থাকা রাজিয়া খান আমিনকে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে নেওয়ার আগেই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।” তিনি স্বামী, দুই ছেলেমেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে যান। রাজনীতিবিদ-সমাজকর্মী বাবা মৌলভী তমিজউদ্দিনের মেয়ে রাজিয়া খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। ১৯৩৬ সালে জন্মগ্রহণ করা রাজিয়া খান মাত্র ৮ বছর বয়স থেকে সাহিত্য চর্চা শুরু করেন। লেখক হিসাবে তিনি রাজিয়া খান নামেই পরিচিত ছিলেন। তার প্রথম সাহিত্যকর্ম ‘বট তলার উপন্যাস’ ১৯৫৮ সালে প্রকাশিত হয়। জীবদ্দশায় তিনি উপন্যাস, নাটক, কবিতাসহ ১২টির বেশি বই লিখেছেন। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ১৯৭৫ সালে তিনি বাংলা একাডেমী পুরস্কার পান। এছাড়া একুশে পদক, শিল্পকলা একাডেমী পদক এবং অনন্যা সাহিত্য পুরস্কারসহ তিনি বিভিন্ন পুরস্কার ও স্বীকৃতি লাভ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/পিডি/২৩৫৬ ঘ.