২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে গুলি করে ছিনতাইয়ের চেষ্টা

নারায়ণগঞ্জ শহরে গুলি করে এক ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এলাকাবাসী এগিয়ে গেলে আরো এক রাউন্ড ফাঁকা গুলি করে তারা পালিয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 04:38 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরে গুলি করে এক ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এলাকাবাসী এগিয়ে গেলে আরো এক রাউন্ড ফাঁকা গুলি করে তারা পালিয়ে যায়। বুধবার দুপুরে মিশনপাড়ায় এ সময় বাধা দিতে গিয়ে ছিনতাইকারীর গুলিতে মিল্টন (৩২) নামে এক ব্যক্তি আহত হন। তাকে নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় পুলিশ একটি জিডি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। প্রাইম গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জামাল আহম্মেদ জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহরের বঙ্গবন্ধু সড়কের হক প্লাজায় ওয়ান ব্যাংক থেকে তিনি পাঁচ লাখ টাকা তুলে প্রাইভেটকারে করে মিশনপাড়ায় তার কার্যালয়ের সামনে নামেন। এ সময় পেছন থেকে দু’টি মটর সাইকেলে আসা ছয় ছিনতাইকারী তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি চিৎকার দিয়ে টাকার ব্যাগটি তাদের প্রতিষ্ঠানের দারোয়ানের দিকে ছুঁড়ে মারেন। ওই সময় মিল্টন নামে এক ব্যক্তি এসে এক ছিনতাইকারীকে জাপটে ধরলে তার সঙ্গে ধস্তাধস্তি হয়। এ সময় ছিনতাইকারীরা তার ডান পায়ে গুলি করে। একই সময়ে লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা আরো এক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায়। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২৩৮ ঘ.