২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে মাটি চাপায় নারী শ্রমিক নিহত

শৌচাগারের গর্ত খননের সময় কুড়িগ্রামে মাটি চাপা পড়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হন দু’জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 04:31 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

কুড়িগ্রাম, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শৌচাগারের গর্ত খননের সময় কুড়িগ্রামে মাটি চাপা পড়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হন দু’জন। বুধবার দুপুরে জেলা শহরের সওদাগার পাড়ায় এ দুর্ঘটনায় মৃত শ্রমিকের নাম সাবিনা (৪২)। আহত কল্পনা (২০) ও মাহমুদকে (৩৩) কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুড়িগ্রাম সদর থানার ওসি মইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সওদাগার পাড়ায় পাঁচজন নারী শ্রমিক শৌচাগারের গর্ত খনন করছিলেন। হঠাৎ মাটি ধসে পড়লে ১০ ফুট নিচে শ্রমিকরা চাপা পড়েন। গ্রামবাসীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সাবিনার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২২৮ ঘ.