২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ২ হাজার নকল এনার্জি ড্রিকস জব্দ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসারা থেকে নকল দুই হাজার তিনশ’ এনার্জি ড্রিকস জব্দ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 03:50 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

গাজীপুর, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসারা থেকে নকল দুই হাজার তিনশ’ এনার্জি ড্রিকস জব্দ করা হয়েছে। বুধবার বিকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জব্বার ফুড প্রোডাক্টসে এই অভিযান চালায় বলে অধিদপ্তরের কর্মকর্তারা জানান। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকার আনোয়ার নামের এক বক্তির বাড়িতে স্থাপিত জব্বার ফুড প্রোডাক্টস কারখানা থেকে দুই হাজার ৩শ’ অবৈধ নিশিতা ফিলিং, নিশিতা হাই পাওয়ার ও নিশিতা এনার্জি ড্রিকস জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে কারখানার মালিক ও শ্রমিকরা পালিয়ে যায়। জব্দ করা পানীয় অপিয়াম থেকে প্রস্তুত, এবং তা মানবদেহের জন্য ক্ষতিকর বলে জানান এই কর্মকর্তা জানান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আরো বলেন, কারখানার মালিক বড়ইছুটি গ্রামের আব্দুল জব্বার, ব্যবস্থাপক মিজানুর রহমান ও বাড়ির মালিক আনোয়ার হোসেনকে আসামি করে কালিয়াকৈর থানায় একটি মামলা করা হয়েছে। গত ২৪ অক্টোবরও জাব্বার ফুড প্রোডাক্টস থেকে বিপুল পরিমাণ নকল এনার্জি ড্রিকস জব্দ করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১৫০ ঘ.