২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধীদের ক্রীড়ায় সুযোগ দেওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী বলেছেন, খেলাধুলায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ তাদের আত্মমর্যাদা ও নিজস্ব মনোবল বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে তাদের সফলতার ছাপ রাখতে সহায়ক হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 02:52 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী বলেছেন, খেলাধুলায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ তাদের আত্মমর্যাদা ও নিজস্ব মনোবল বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে তাদের সফলতার ছাপ রাখতে সহায়ক হবে। বুধবার ঢাকার মোহম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি আয়োজিত ‘ঢাকা বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, ক্রীড়া প্রতিযোগিতা ও বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার। প্রতিবন্ধীদের মর্যাদাপূর্ণ জীবন দিতে ও তাদের ভাগ্য উন্নয়নে সবাইকে কাজ করতে হবে। জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর মো. ইয়াদ আলী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন একশনএইড বাংলাদেশের জাস্টিস ফর মার্জিনালাইজড-এর প্রধান রাবেয়া সুলতানা, ব্র্যাকের ইনক্লুসিভ এডুকেশন ইউনিট ম্যানেজার (সিএসএন) লিমিয়া দেওয়ান, জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির মহাসচিব এস এ বাতেন। প্রতিযোগিতায় প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে এমন ২৯টি প্রতিষ্ঠানের ৬৩৪ জন প্রতিবন্ধী ছেলে ও মেয়ে ক্রীড়াবিদ আলাদাভাবে ৬-১০ বছর, ১১-১৫ বছর, ১৬-২২ বছর ও ২৩+ বছর এমন চারটি বয়সভিত্তিক গ্র“পে ভাগ হয়ে দৌড়, হুইল চেয়ার দৌড়, ক্র্যাচ দৌড়, হালকা বল নিক্ষেপ, রানিং লং জাম্প, স্ট্যান্ডিং লং জাম্প ও লৌহগোলক নিক্ষেপসহ ৮০টি ইভেন্টে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২০৪৮ ঘ.